শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়ছেন শিবা শানু!

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু। অভিনয়ের পাশাপাশি অনেকদিন ধরেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই অভিনেতা। 

এবার তিনি যুক্ত হয়েছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শিবা শানু। এই পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি। চুক্তিভিত্তিক তার এই নিয়োগ এক বছরের জন্য।তবে যোগদানের ক্ষেত্রে তার শিল্পী সমিতির সভাপতির পদটি পদটি ছাড়তে হবে। বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন শিবা শানু। এখনও সিদ্ধান্তের ব্যাপারে কিছু জানাননি তিনি। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত