১০০ দিন হলো মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেছেন দক্ষিণী সিনেমার লড়াকু অভিনেতা থালাপতি বিজয়। আর এই ১০০ দিনেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তামিলনাড়ুর এই নেতা। এবার তামিলনাড়ুর মহিলা সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। এখন থেকে তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও মহিলা সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর আগে রাজ্যে তৃতীয় সন্তানের জন্য ১২ সপ্তাহ অর্থাৎ ৮৪ দিনের ছুটির নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তের ফলে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও মহিলা সরকারি কর্মচারীদের ছুটির মেয়াদ প্রথম ও দ্বিতীয় সন্তানের সমান করা হলো।
তামিলনাড়ুর মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি সরতকুমার মঙ্গলবার বিধানসভায় তার দফতরের অনুদানের দাবির উপর আলোচনার সময় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, তামিলনাড়ু সরকার সামাজিক কল্যাণ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া একটি জনকল্যাণমূলক প্রশাসন। তাই মহিলা সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্য বর্তমানে ১২ সপ্তাহের যে মাতৃত্বকালীন ছুটি রয়েছে, তা বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে।
ইমাম-উলামাদের আপত্তি, স্থগিত কিশোরগঞ্জে অ্যাশেজের কনসাট