চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হাটহাজারী নয়াপাড়ায় বিআরটিএ-চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত ১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুন পাড়ার মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়ার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ ইমরান (৪৭)।
এদিকে, নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় বলেন জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।