দোয়া ও স্মৃতিচারণে শরিফ আল মোমিনকে স্মরণ

ফ্রান্সের ওবেরভিলিয়েতে মরহুম শরিফ আল মোমিনের স্মৃতিচারণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বদরুল বিন হারুন। উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুম শরিফ আল মোমিনের কর্মময় জীবন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন বক্তারা।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, আহসানুল হক বুলু, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, কমিউনিটি নেতা মিন্টু চৌধুরী, টি. এম. রেজা, ব্যবসায়ী এনামুল হক, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুনেদ আহমেদ, বিএনপি নেতা মিল্টন সরকার, এম. সি. ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মামুন, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আযাদ, প্রধান উপদেষ্টা শামীম মোল্লা, মুসলিম কমিউনিটি নেতা মোহাম্মদ হানিস, মৌরিতানিয়া কমিউনিটি নেতা মোহাম্মদ ইসমাইলসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুর রহমান, ঢাকা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মানিক মিয়া, কমিউনিটি নেতা আশরাফুল ইসলাম, ফেরদৌস আহমেদ, সালেহ আহমেদ, মোহাম্মদ ফিরোজ, ‘আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, ‘অফিরিয়া’র স্বত্বাধিকারী কৌশিক রাব্বানী, সাংবাদিক লুৎফর রহমান বাবু, শিল্পী সাইফুল আলম, সাংবাদিক আবুল কালাম মামুন, ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুমিন আনসারী, সর্দার হাসান ইলিয়াস তানিম, ইয়াসির আরাফাত খোকন, সাইফুল ইসলাম, মরহুমের ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ জিয়াউল কবির, দেশ সার্ভিসের মোহাম্মদ শাহজাহান মিয়া, জহির হোসাইন, মিজানুর রহমান, এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, মরহুমের বড় ছেলে ইলমান শরিফ, হাবিব আলম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, এফডিএইচআর-এর সদস্য মোহাম্মদ আরাফাত রহমান ও মাসুম রেকাবদারসহ অনেকে। বক্তারা বলেন, শরিফ আল মোমিন ছিলেন একজন আন্তরিক, সদালাপী ও মানবিক মানুষ। মানুষের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি স্বজনদের পাশাপাশি পরিচিতজনদের কাছেও স্মরণীয় হয়ে আছেন।

তাঁরা বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও তাঁর ভালো কাজ ও মানুষের প্রতি ভালোবাসা দীর্ঘদিন স্মৃতিতে বেঁচে থাকে। শরিফ আল মোমিনের মৃত্যু পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর রেখে যাওয়া স্মৃতি ভবিষ্যতেও তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রাখবে। অনুষ্ঠানে বক্তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। দোয়া মাহফিলের শেষপর্বে পবিত্র কোরআন তেলাওয়াতের পর মরহুম শরিফ আল মোমিনের রুহের মাগফিরাত, কবরের শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের জন্যও দোয়া করা হয়।

আয়োজকরা জানান, মরহুম শরিফ আল মোমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর রুহের মাগফিরাত কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়ায় অংশ নেওয়ায় তাঁরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিলে এম. সি. ইন্সটিটিউট ফ্রান্সের সদস্য, শুভানুধ্যায়ী এবং ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।