শরণার্থীকন্যা থেকে বার্লিনের ‘মামদানি’ হওয়ার দৌড়ে এলিফ এরালপ

বার্লিন নির্বাচনের আমেজ তুঙ্গে। সাম্প্রতিক জরিপগুলোতে কট্টর-সংরক্ষণশীল সিডিইউর সাথে সমানে সমানে টক্কর দিয়ে সামান্য এগিয়ে রয়েছে এলিফ এরালপ-এর সোশ্যালিস্ট লেফট পার্টি। তবে এর মধ্যেই ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগকে কেন্দ্র করে কিছুটা বিতর্ক ও অস্বস্তিতে পড়েছে দলটি। খবর ডয়চে ভেলের।    

লেফট পার্টি থেকে বার্লিনের নগরপ্রধান (মেয়র) পদে লড়াই করছেন এলিফ এরালপ। প্রচারণায় সাশ্রয়ী বাসস্থান নিশ্চিতকরণ, বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং অভিবাসীদের মূলধারার রাজনীতিতে অন্তর্ভুক্ত করার মতো প্রতিশ্রুতি দিয়ে তিনি নজর কেড়েছেন। 

তুর্কি শরণার্থী পরিবারের সন্তান এলিফ এরালপ মতে, তাঁর নিজের জীবনের পটভূমিই তাঁকে সামাজিক ন্যায়বিচার ও সমান অধিকারের লড়াইয়ে নামতে অনুপ্রাণিত করেছে। 

বার্লিনে লেফট পার্টির জনপ্রিয়তা দিন দিন বাড়লেও দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল এবং অ্যান্টি-সেমিটিজম বা ইহুদিবিদ্বেষ সংক্রান্ত নানা বিতর্কের কারণে তাদের কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

সব মিলিয়ে, এরালপের এই প্রার্থিতা জার্মানির বর্তমান রাজনৈতিক মেরুকরণের চিত্রটিকেই ফুটিয়ে তুলছে—যেখানে দেশের সাধারণ ভোটাররা ঐতিহ্যবাহী দলগুলোর বিকল্প খুঁজছেন।