যশোরের মণিরামপুরে নারীর ক্ষমতায়ন ও স্থানীয় নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সুইডেন দূতাবাস ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের সহযোগিতায় বেসরকারি সংস্থা আরনট এডুকেশন অ্যান্ড গ্রোথ ফাউন্ডেশনের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক দীপালি রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন ও সুজনের সভাপতি আব্বাস উদ্দীন।
সভায় আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য নারী প্রার্থী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।