আজ ২৬ সেপ্টেম্বর সংগীতশিল্পী তানযীর তুহীনের জন্মদিন। ১৯৭৪ সালে ঢাকায় তার জন্ম। বুয়েটে পড়ার সময় যুক্ত হন শিরোনামহীন ব্যান্ডের সঙ্গে। তার কণ্ঠে জনপ্রিয় হয়েছে এই ব্যান্ডের অনেক গান। ২০১৭ সালে শিরোনামহীন ছেড়ে আভাস নামে নতুন ব্যান্ড গঠন করেন তুহীন। শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতে তালিম নেওয়া এই শিল্পী বেশ কিছু নাটকে অভিনয়ও করেছেন। বিশেষ দিনে দেশ রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা