সিনেপ্লেক্সে অ্যাভেঞ্জার্সের নতুন চমক ও স্ট্যাথামের অ্যাকশন ‘মিউটিনি’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ এএম

আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। সেই অপেক্ষার মাঝেই নতুন চমক নিয়ে হাজির মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। গতকাল ২৫ সেপ্টেম্বর বিশ^মঞ্চের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম এনকোর’। একই দিনে সিনেপ্লেক্সের পর্দায় উঠছে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জেসন স্ট্যাথামের নতুন থ্রিলার ‘মিউটিনি’।

‘ডুমসডে’র প্রেক্ষাপট সহজে বুঝতে দর্শকদের জন্য চার মিনিটের নতুন দৃশ্য, বিশেষ ভূমিকা ও বর্ধিত শেষ দৃশ্য যুক্ত করে ১৮৫ মিনিট দৈর্ঘ্যরে ‘এন্ডগেম এনকোর’ আনছে মার্ভেল। পরিচালক জো রুশোর মতে, এই সংস্করণটি ‘ডুমসডে’র সঙ্গে সংযোগের সেতু হিসেবে কাজ করবে। এর ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টাতেই ৭৭ মিলিয়ন ভিউ পেয়ে বিশ^রেকর্ড গড়েছে। আর উত্তর আমেরিকার বাজারে ‘ডুমসডে’র আগাম টিকিট বিক্রি অলরেডি ৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

একই দিনে মুক্তি পাওয়া ‘মিউটিনি’ সিনেমায় জেসন স্ট্যাথাম অভিনয় করেছেন সাবেক স্পেশাল ফোর্স সদস্য কোল রিড চরিত্রে। বসের হত্যাকা-ের মিথ্যা দায় ঘাড়ে চাপায় নির্দোষ প্রমাণে তিনি পাড়ি জমান এক কার্গো জাহাজে। সমুদ্রের বুকে ভাসমান জাহাজে ধাওয়া, বিস্ফোরণ ও সংঘাতের মাঝে রিড উন্মোচন করেন আন্তর্জাতিক এক গভীর চক্রান্ত। জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত এই ছবিতে আরও আছেন অ্যানাবেল ওয়ালিস ও রোল্যান্ড মোলার।

সর্বশেষ সর্বাধিক পঠিত