চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটোপাড়ার আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম সান (১৮) এবং সুবহানের ছেলে সাব্বির রহমান (১৯)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, রবিবার দুপুর পৌনে ২টার দিকে সুজন ও সাব্বির মহানন্দা নদীর দিয়াড় ধাইনগর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা নদীতে ডুবে যান।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এএসপি ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।