কবিতা

জলের খুলি ডুবে গেলে  

ছিন্ন চিতার মতন পড়ে থাকে অসার প্রতিবিম্ব। আমি মিছেমিছি খুঁটে খাই শীতার্ত অন্ধকার আর বিপরীতমুখী অপেক্ষায় জেগে থাকে উষ্ণ পাথর—দ্রুতশ্বাস ঘুম। অতৃপ্ত আত্মহত্যার ভাঁজে পা ফেলে হেঁটে আসে সঞ্চিত কাফন—থোকা থোকা কালো নিশ্বাস। যেখানে বন্দি হয়ে আছে বর্ণহীন বাদুড়ের চিৎকার, তীব্র শুশুকের সাথে লেপটে থাকে জালের স্বাক্ষর—মাঝখানে তার প্রেতাত্মা। পরিত্যক্ত মৃত্যুর মতন নিপাট ছায়া ছায়া স্বাদ, যেভাবে দুইটি পৃথক রুমের মাঝখানে বন্দি হয়ে থাকে একটি মনটোনাস জানালা।