জীবন অনিবার্য হলেও অন্ধত্ব ভর করে
থাকে সুমসৃণ পথ বরাবর! যদি একবার
অবিশ্বাস ছড়িয়ে পড়ে চারদিক তখন
অচেনা নাবিক ও নর্তকীদের তুমুল
অট্টহাস্যে ভেঙে পড়ে প্রাসাদ, গ্রন্থরাজি!
কে তুমি পাগলের মুখোশ পরে ক্রমশ
বড় হতে থাকো? শহর খেয়ে ফেলছে
আগুন! ক্রমশ অনিদ্রার শাসন বিবিধ
সমস্যার জাল পরিস্থিতি নিয়ন্ত্রণের
বাইরে নিয়ে যাচ্ছে! হা! ঈশ্বর এত দাহ
এত অভিশাপ কে কাকে মার্জনা করে?
জীবন এক কাষ্ঠখণ্ড সুনিশ্চিত করে
বলা যায় না শিল্পগত বিমূর্ত চিত্রকলা
সময়কে খেয়ে ফেলে না নিজেকে?
চেনা মানুষও একদিন স্বার্থের মোহে
অসহনীয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে!
মানুষের দীর্ঘ ইতিহাস সুমসৃণ নয়
ক্রমশ ঔজ্জ্বল্য হারিয়ে, খেয়ে ফেলে
অনন্য দুপুর! অভিজ্ঞতা কতটা শূন্যতা
কতটা বেদনার কতটা উপেক্ষার তা
অন্যকে বহন করতে হয় না! মানুষের
নিজস্ব বৈশিষ্ট্য কখনো কখনো—
কমিউনিস্ট আন্দোলনের মতো মনে
হলেও শ্রেণিস্বার্থ কাজ করে না!
কবিতা
অন্ধত্ব
সুহিতা সুলতানা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০