কত চাঁদ উড়ে গেল, মা,
কত রাত পুড়ে গেল গা,
ওরা এলো, তুই এলি না।
ওরা তোরও কাছে যেত, তুই
জানাস-নি আমাকে কিছুই,
এখন যেদিকই ফিরে শুই
কড়ি থেকে ঝোলে দুটি পা—
আর আমারে মারিস-নে, মা!
আয়নায় ভায় কার মুখ
হর-রোজ? হতবাক—মূক—
রঙকরা শোলার শামুক,
মণিহীন চোখ—মেডুসা—
হর-রোজ আমি জমে যাই,
হর-রোজ আমি পুড়ে ছাই,
হর-রোজ নীরব চেঁচাই:
আর আমারে মারিস-নে, মা!
কবিতা
পা
সুব্রত অগাস্টিন গোমেজ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০