ন্যাশনাল ব্যাংকের এমডি মোহাম্মদ আবু জাফর

ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংকিং খাতে ৩৬ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতের অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। গতকাল মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।