কাজের ব্যস্ততায় অনেকেই নিজের যত্ন নেওয়ার সময় পান না। ফলে উজ্জ্বলতা হারায় ত্বক ও চুল। পূজার মাত্র কয়েক দিন বাকি। এখনই নিজের যতœ নেওয়ার সেরা সময়। ত্বক ও চুলের যতেœ খুঁটিনাটি রইল আপনার জন্য। জানিয়েছেন বিউটি ব্লগার নাহিন ইসলাম
ত্বকের জন্য
রোদে পোড়া ত্বকের উজ্জ্বলতায় ব্যবহার করুন টক দই, বেসন, কফি ও চালের গুঁড়া। টক দইয়ের সঙ্গে সবকটি উপাদান পরিমাণ মতো মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক তৈলাক্ত ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে হবে। আবার টক দই, হলুদ গুঁড়া ও টমেটোর মিশ্রণও ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত দুদিন এই প্যাকটি মুখ, গলা, হাত ও পায়ের খোলা অংশে যেখানে রোদ লাগে সেইসব জায়গায় ভালো করে লাগিয়ে মিনিট ১৫ রেখে শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এছাড়াও ত্বকের কালচে দাগ এবং রিংকেল দূর করতে অ্যালোভেরা ও ভিটামিন-ই ক্যাপসুল খুব উপকারী। এর সঙ্গে ভিটামিন-সি ও গ্লিসারিনও ত্বকের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। ত্বককে টানটান, উজ্জ্বল ও কোমল করে। পরিমাণ মতো অ্যালোভেরা জেল, ভিটামিন-ই ক্যাপসুল, গ্লিসারিন ও কমলালেবুর খোসা শুকিয়ে ভালো করে গুঁড়া করে সবকটি উপাদান এক সঙ্গে মিশিয়ে নিন। একটু গোলাপজলও দিতে পারেন। এই মিশ্রণটি সপ্তাহে তিন দিন ১৫ মিনিট মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
অনেকেই ‘কোরিয়ান গ্লাস স্কিনের’, অর্থাৎ দাগহীন উজ্জ্বল, মসৃণ ও চকচকে ত্বকের। এই ধরনের ত্বকের জন্য প্রথমে ৫০ গ্রাম মতো চাল পরিষ্কার পানিতে পুরো একদিন ভিজিয়ে রাখুন। এরপর সেই পানির সঙ্গে ভেজানো চাল মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে তার মধ্যে একে একে যোগ করুন পরিমাণ মতো অ্যালোভেরা জেল, দুটি ভিটামিন-ই ক্যাপসুল এবং ‘এসেনশিয়াল তেল’ ও কফি। মিশ্রণটি তৈরি করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হয়ে উঠবে ঝকঝকে।
ত্বক ভালো রাখতে প্রয়োজনীয় আরও একটি উপাদান হলো আলুর রস। এর সঙ্গে টমেটোর রস মিশিয়ে ৫ থেকে ৭ মিনিট পরিষ্কার তুলো দিয়ে মুখে রেখে দিন। শুকিয়ে গেলে ঠা-া পানি দিয়ে ধুয়ে কোনো ক্রিম মেখে নিন।
চুলের জন্য
ত্বকের পাশাপাশি চুলকে সতেজ উজ্জ্বল রাখতে ব্যবহার করুন টক দই ও ডিমের মিশ্রণ। সপ্তাহে একদিন এই মিশ্রণটি চুলে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
এছাড়া মেহেদি প্যাক চুলে লাগিয়ে রাখতে পারেন মাসে একদিন। চুল ঝলমলে রাখতে হেনার সঙ্গে মিশিয়ে নিতে পারেন চা-পাতা বা কফি ভেজানো উষ্ণ পানি ও ডিমের সাদা অংশ। এছাড়াও চুলের বৃদ্ধি এবং চুল পড়া কমাতে নারকেল তেলের সঙ্গে কারি পাতা, পেঁয়াজের রস মিশিয়ে সপ্তাহে একদিন মাথায় লাগান। ঘণ্টাখানেক রেখে শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
পায়ের জন্য
পা আকর্ষণীয় করে তুলতে রাতে ঘুমাবার আগে পায়ের পাতা ঈষদুষ্ণ গরম পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ, বেকিং সোডা ও শ্যাম্পু মিশিয়ে ভিজিয়ে রাখুন। এরপর ২০ মিনিট মতো পা পানিতে ভিজিয়ে রেখে লুফা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে ঠা-া পানি পা ধুয়ে ময়েশ্চারাইজার পায়ে লাগিয়ে শুয়ে পড়–ন।