লা রিভ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:২০ এএম

উৎসবমুখর এই সময়ে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে পূজা কালেকশন। ঐতিহ্যবাহী লাল-সাদা রঙকে প্রাধান্য দিয়ে এবার যোগ হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ফল’২৬ কালেকশনের প্যালেট। নারীদের হাইলাইটেড ডিজাইনগুলোর মধ্যে আছে কাফতান কাট শ্রাগ, ক্লাসিক শ্রাগসহ টিউনিক, প্যাটার্নড ও স্ট্রেইট সালোয়ার কামিজ এবং সিঙ্গেল কামিজ। টিউনিক সেকশনে পাওয়া যাবে শর্ট, মিড-লেংথ ও লং টিউনিক। যারা শার্ট, টি-শার্ট বা টপে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাও পাবেন একদম নতুন সব ডিজাইন। যারা শাড়ি পরতে পছন্দ করেন, তাদের জন্য মানানসই মসলিন, কাতান ও হাফসিল্ক শাড়ি জুড়ে থাকবে এম্ব্রয়ডারি, প্যাচ ও কারচুপির কাজ। সকালের স্নিগ্ধ সময়ের জন্য থাকছে প্রিন্ট ও একরঙা সুতির শাড়ির সমাহার। যারা ফ্যাশনে ফিউশন পছন্দ করেন তারা ট্রেন্ডি কো-অর্ড, স্কার্ট-টপ সেট ও কাফতান পাবেন।

পুরুষের পূজার পাঞ্জাবিতেও উৎসবের উপহার এনেছে লা রিভ। ব্যাম্বু কটন ও জ্যাকার্ডের এক্সক্লুসিভ ফেব্রিকে তৈরি হয়েছে পূজা-স্পেশাল পাঞ্জাবি। আরও আছে টুইন-ফিটেড, প্রিন্টেড কটন ও ভিসকোস পাঞ্জাবি। ম্যাচ করার জন্য থাকছে ওয়েস্ট কোট, ক্লাসিক আলীগড়, প্রিমিয়াম প্যান্ট ও অ্যাঙ্কেল লেংথ পাজামা। ক্যাজুয়াল অকেশনের জন্য ডিজাইন করা হয়েছে প্রিমিয়াম ফেব্রিকের ট্রেন্ডি শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট। শিশু ও কিশোর-কিশোরীদের জন্যও থাকছে পূজার ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি, শার্ট ও পোলো ইত্যাদি।  দেশের ২৯টি স্টোর ও অনলাইনে পাবেন পুজার পোশাক।

সর্বশেষ সর্বাধিক পঠিত