এশিয়া জুয়েলস

দুর্গাপূজা উপলক্ষে ফ্যাশন সচেতন নারীদের জন্য গহনার নতুন কালেকশন নিয়ে এসেছে এশিয়া জুয়েলস। ঐতিহ্য ও আধুনিক নকশায় সাজানো এই কালেকশনে রয়েছে পূজার প্রতিটি দিনের সাজের উপযোগী বিভিন্ন ধরনের গহনা।

এশিয়া জুয়েলসের এবারের পূজা কালেকশনে রয়েছে নেকলেস, চোকার, ঝুমকা, কানের দুল, নথ, চুড়ি, আংটি, ব্রেসলেট, টার্কিশ মালা, রতনচুর, মুলতানি সেট, সব্যসাচী-স্টাইল সেট, রাজওয়াড়ি সেট, পোলকি সেট, কুন্দন সেট ও বিভিন্ন ডিজাইনের গহনা। আকর্ষণীয় নকশা ও বৈচিত্র্যময় রঙের এসব গহনা পূজার সাজে যোগ করবে নতুন মাত্রা। এশিয়া জুয়েলসের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার তাসনুভা খান বলেন, ‘পূজার আনন্দ ও উৎসবের সাজকে আরও আকর্ষণীয় করে তুলতেই আমাদের এবারের বিশেষ কালেকশন। এশিয়া জুয়েলসের গুলশান পিংক সিটি ও চট্টগ্রাম আফমি প্লাজা আউটলেটের পাশাপাশি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পূজা কালেকশনের গহনাগুলো সংগ্রহ ও অর্ডার করা যাবে। ওয়েবসাইট:: www.asiajewelsbd.com  ফেসবুক: Asia Jewels