আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয় করছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অন্য প্রান্তে ধরে খেলেন সাদমান ইসলাম। তামিম ৮৩ রানে আউট হলেও অর্ধশতকের অপেক্ষায় থাকা সাদমান ৪১ রানে অপরাজিত আছেন। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ দল।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ তাই আলাদা গুরুত্ব বহন করছে। দুই দলের আগের টেস্ট লড়াইয়ে ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে ৫৪৬ রানের বড় জয় পায় বাংলাদেশ। ফলে দুই দলের টেস্ট লড়াইয়ে এখন পর্যন্ত একটি করে জয় রয়েছে।
আজ আবুধাবির গরম আবহাওয়ায় টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত কাজে লাগাচ্ছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে ব্যাট চালিয়ে খেলেন তামিম। তবে ফিরতে পারতেন সাদমান। ব্যক্তিগত ১৫ রানে জীবন পান এই ওপেনার। জীবন পেয়ে ইনিংস এগিয়ে নিতে নিচ্ছেন তিনি।
অন্য প্রান্তে ব্যাট হাতে ঝড় তোলেন তামিম। মাত্র ৪১ বলে অর্ধশতক তুলে নেন এই তরুণ ব্যাটার। সেঞ্চুরি সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাকে। ৭১ বলে ৮৩ রানের ইনিংসটি সাজান ৮টি চার ও ৪টি ছয়ের সাহায্যে৷
১২৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর এখন যোগ দিয়েছেন মুমিনুল হক। তিনি অপরাজিত আছেন ৫ রানে।