সাইকেল চালালে কি সত্যিই প্রজননক্ষমতা কমে?

সাইকেল চালানো শরীরের জন্য উপকারী ব্যায়াম। তবে দীর্ঘ সময় বা অতিরিক্ত মাত্রায় সাইকেল চালালে নারী-পুরুষের প্রজননক্ষমতায় কোনো প্রভাব পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক মাত্রায় সাইকেল চালালে সাধারণত এ নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে অতিরিক্ত শারীরিক পরিশ্রম নারীদের ডিম্বাশয়ের কার্যক্রম এবং পুরুষদের শুক্রাণুর উৎপাদনে প্রভাব ফেলতে পারে। খবর দ্য গার্ডিয়ান

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের প্রজননক্ষমতা বিশেষজ্ঞ অধ্যাপক কলিন ডানকানের মতে, নারীদের ক্ষেত্রে কেবল অতিরিক্ত মাত্রায় সাইকেল চালালেই প্রজননক্ষমতা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি বলেন, অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে শরীরের চর্বির পরিমাণ কমে যেতে পারে

এতে ডিম্বাশয়ের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। পেশাদার নারী ক্রীড়াবিদদের মাসিক বন্ধ হয়ে যেতে পারে এবং তাদের প্রজননক্ষমতাও কমে যেতে পারে।

পুরুষদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। দীর্ঘ সময় সাইকেলের আসনে বসে থাকলে অণ্ডকোষের আশপাশের তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা অনেকটা অণ্ডকোষকে উষ্ণ পরিবেশে রাখার মতো।