শাসক নয়, জনগণের সেবক হতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী ইসমাইল

শাসক নয়, জনগণের সেবক হতে চান চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির।

সম্প্রতি ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত ও জবাবদিহিতামূলক।

বার্তায় তিনি অবকাঠামো ও কৃষির সর্ম্পকে বলেন, গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তার। 

শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে বলেন, বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ দেওয়া ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য।

নিরাপত্তা ও মাদক নির্মূল সর্ম্পকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে গুরুত্বপূর্ণ স্হানে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সামাজিক সুরক্ষায় বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

নারী উন্নয়ন ও সম্প্রীতি নিয়ে নারী উদ্যোক্তাদের সহায়তা দেওয়া এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন।

চেয়ারম্যান প্রার্থী ইসমাইল বিন মনির সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এছাড়া আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং চুন্নাপাড়া ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

রাজনৈতিকভাবে ছয়টি মামলা ও অসংখ্য বার হামলা, জেল-জুলুম, আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে সক্রিয় ছিলেন তিনি। এলাকায় সামাজিক সংগঠনেও তার অবদান রয়েছে। তিনি প্রিয় রায়পুরের কার্যনির্বাহী সদস্য ও হাজীরপাড়া ইসলামী শান্তি সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি।