সব জট কাটিয়ে কাজে ফিরছেন আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্নহত্যায় প্ররোচণার মামমলায় কারাগার যাপন ও নানা প্রকার হয়রানি থেকে মুক্ত হয়ে অবশেষে শুটিংয়ে ফিরছেন টিভি অভিনেতা জাহের আলভী। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে নতুন করে কাজ শুরুর খবর জানিয়েছেন তিনি। মঙ্গলবার ( ১৩ অক্টোবর) ফেসবুকে আলভী লিখেছেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’ 

এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে...।’ এরপর জানান, সাত মাস পর আবার কাজ শুরু করেছেন। নতুন এই কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি। প্রযোজক মাহমুদ হাসান রানা। 

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়। গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। ৩ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।