স্ত্রীর আত্মহত্যা মামলা

জামিন পেলেন অভিনেতা যাহের আলভী

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় টিভি অভিনেতা যাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে আপাতত তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জাহের আলভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। 

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন যাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এরপর গত ২১ জুন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলারতদন্তকারী কর্মকর্তা। গত ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তার দুই দিনেররিমান্ড মঞ্জুর করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত