হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা কামাল বায়েজীদ। বর্তমানে এই অভিনেতা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নাট্য ও চলচ্চিত্র অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছে অভিনয়শিল্পী সংঘ।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন কামাল বায়েজীদ। ‘একাত্তরের যীশু’, ‘গেরিলা’ ও ‘চোরাবালি’র মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এ ছাড়া বিবিসি জানালা’র ‘মজায় মজায় শেখা’ অনুষ্ঠানের ‘কামাল’ চরিত্রে অভিনয় করেও ব্যাপক পরিচিতি পান এই অভিনেতা।কামাল বায়েজীদের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘ ও থিয়েটার অঙ্গনের সহকর্মীরা।
হাসপাতালে অভিনেতা রিফাত চৌধুরী