ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে  সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯২০ জন রোগী। 

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।

নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনের বয়স পাঁচ বছরের নিচে এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩২১ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।