বিজ্ঞাপনে ঐশ্বরিয়া, নামাহ সিংয়ের মুগ্ধতা

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নামাহ সিং দেওয়ানা। সম্প্রতি বিজ্ঞাপনের শুটিংয়ের নেপথ্যের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে অভিনেত্রীর প্রতি মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

নামাহর পোস্ট করা একটি ছবিতে তার মায়ের সঙ্গে ঐশ্বরিয়ার সেলফি তুলতে দেখা যায়। ক্যাপশনে নামাহ লেখেন, ঐশ্বরিয়া শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি ভালোবাসা, দয়া ও সৌজন্যেরও প্রতিমূর্তি। অভিনেত্রীর সঙ্গে সরাসরি কথা বলা ও পর্দা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।

জেডব্লিউ ম্যারিয়টের ‘স্টে ইন দ্য মোমেন্ট’ প্রচারণার বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেন তারা। বিজ্ঞাপনটির শুটিং হয়েছে মুম্বাইয়ের জেডব্লিউ ম্যারিয়ট জুহুতে। এর আগে বিরাট কোহলি ও অমিতাভ বচ্চনের সঙ্গেও বিজ্ঞাপনে কাজ করেছেন নামাহ।

উল্লেখ্য, ঐশ্বরিয়াকে সর্বশেষ মণি রতœমের ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমায় দেখা গেছে।