আজ (১৫ অক্টো্বর) সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জন্মদিন। বিশেষ এই দিনেই প্রকাশ হয় তার একক অ্যালবাম ‘শোনো!’ । অ্যালবাম মুক্তির আজ দুই দশক। ২০০৬ সালের ১৫ অক্টোবর, হাবিব ওয়াহিদের জন্মদিনে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসে ‘শোনো’ অ্যালবামটি। ২০ বছর পূর্তিতে নস্টালজিক স্মৃতিচারণ করলেন জনপ্রিয় গান ‘জাদু’র গীতিকার সাকী আহমদ। ফেলে আসা সেই সুদিন ও অ্যালবামের নেপথ্যের গল্প স্মরণ করেছেন তিনি।
পেছনের গল্প ঘাঁটলে দেখা যায়, ২০০৫ সালে রিলিজ হওয়া ‘ময়না গো’ অ্যালবামের মাধ্যমে প্রথমবারের মতো হাবিব ওয়াহিদের কণ্ঠে গান প্রকাশ পায়। এতে থাকা ‘দিন গেল’ ও ‘এসো বৃষ্টি নামাই’ গান দুটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এরপরই হাবিবের সলো অ্যালবামের জন্য ভক্তদের আগ্রহ চরমে পৌঁছায়। সলো অ্যালবামের গান করছিলেন ২০০৩ থেকে ২০০৬ সাল প্রায় তিন বছর ধরে। ধীরে ধীরে তৈরি হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘শোনো!’। কোন সময়ে এটি বাজারে ছাড়া যায়, তা নিয়ে নানা হিসাব-নিকাশ শেষে শিল্পীর জন্মদিনকেই বেছে নেওয়া হয়।
অ্যালবামটিতে মোট আটটি গান রয়েছে, যার মধ্যে ৬টি গানই লিখেছেন গীতিকার সাকী আহমদ। এর মধ্যে শ্রোতাপ্রিয়তার শীর্ষে থাকা ‘জাদু’ (মেয়ে তুমি আমার অচেনা), ‘এলোমেলো মন’ ও ‘প্রজাপতি’ গানগুলো রয়েছে তাঁরই কলমে। বাকি দুটি গান লিখেছেন সাথী ও শুভ। আজকের এই ডিজিটাল স্ট্রিমিং ও আধুনিক যুগে এসেও এই অ্যালবামের আবেদন এতটুকু কমেনি। দুই দশক পেরিয়ে আজও হাবিব ওয়াহিদের ‘শোনো’ অ্যালবামের গান নিয়মিতই শুনছেন