আইএফআইসি ব্যাংকের এএমডি হলেন ইমরান আহমেদ

আইএফআইসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ। ব্যাংকিং, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তার ২৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রবিবার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর, সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর এবং সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।