নির্ভয়ে ধর্ম পালন করবেন, রাষ্ট্র আপনাদের পাশে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, আপনারা নির্ভয়ে ধর্ম পালন করবেন, রাষ্ট্র আপনাদের পাশে থাকবে। আপনাদের পাশে থেকে সুরক্ষা দেয়া হবে। দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী মৌপুকুর সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, ওসি আ. রাজ্জাক, জেলা বিএনপি সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন ও সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী।

এসময় মন্দিরে বিশেষ থিমে সনাতন ধর্মীয় সকল দেব-দেবীর ইতিহাস প্রদর্শিত হয়। ব্যতিক্রমী এই আয়োজনটি দেখার জন্য কয়েক জেলার বিপুল সংখ্যক সনাতন ধর্মীয় নারী-পুরুষ উপস্থিত ছিল। মন্দিরের আশে পাশে ধর্মীয় আবহ তুলে ধরায় আয়োজকদের প্রশংসা করেছেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।