মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ। প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্তে বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের বিভিন্ন মন্দিরে বিসর্জন স্থলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশি। বিসর্জনস্থল পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমূখ।