নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বর্ণ গ্রেপ্তার

বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগান দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে গাবতলী উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাদিয়াদ হুসাইন গাবতলী উপজেলার কামারচট্ট এলাকার বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাবতলী উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক।

জানা গেছে, সম্প্রতি বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগান দিতে দিতে হেঁটে যান ওই যুবক। পরে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। সেøাগান দেওয়ার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ব্যক্তির ছবি দেখে তাকে শনাক্ত করে পুলিশ।