সারাটা জীবন ধরে আমি লিখলাম,
তুমি এক নিমিষে আমাকে পড়ে ফেললে
আমার সুখের কাছে যদি এসে দাঁড়াতে,
আমার প্রেমিকা যদি একবার চোখ
রাখত তোমার চোখে, দেখতে
তোমার জীবন থেকে হুট করে কেটে গেছে
সাতশ বছর, তার চোখ ছিল
পৃথিবীর সব কবির কল্পনাতীত
আমার কষ্টের কাছে যদি এসে থামতে,
দেখতে একটা অন্ধ বাজপাখি উড়ে যায়