তিনটি মহিষ উত্তরে যেতে দেখি—
২.
কিছু ক্ষমার্হ সময় যায়। মহিষগুলো ক্রমাগত দক্ষিণে ছোটে...
একটি ডোবাও কি কোথাও দক্ষিণে নেই!
কাদামাখা প্রতিটি জান্তব শরীরের রোমহর্ষ নিয়ে সূর্য ডুবে গেলে পশ্চিমে রক্তাভ চোখগুলো গেঁথে যাবে ঘুমের বল্লমে? যাবে যদি মুখে গাজলা তোলে ক্রমাগত দক্ষিণমুখী মহিষ—
চিরকালের মতো একবার মরে চুকেবুকে যাবে
৩.
বিপুল এক গড়নের স্বপ্ন দেখি
চৌকস রঙের রাত্রি—রাত্রির বন—রাত্রির ডোবা
অবয়বহীন ছিলাম আমি
আমার চোখের পাতায়, কানের ফুটোতে
বুনো মোষের এক দঙ্গল আজ পথে নেমেছে
ধাবমান ক্ষুরের ঘর্ষণে, দিগন্তজোড়া কালোপানা বন
এগিয়ে আসছে, একটি ঘোর সন্তর্পণে
কবিতা
মহিষ
শাহ মাইদুল ইসলাম
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০