কবিতা

আমার হাসি তোমার কাছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

যদি যাও, জেনে যাও : তুমি গেলে রোদেরাও
বিকেলের ঘ্রাণ ফেলে, শুকনো ফুলের দেহে
অবিরাম ভেঙে পড়ে শুধু ঘন রাত আনে—

তুমি যদি চলে যাও, এতটুকু জেনে যাও :
ক্যানারি পাখির মতো, সুখপাখি আছে যত,
বোধহীন হবে তারা, মৃত হয়ে যাবে শত—

চলে গেলে চলে যাও, অন্তত জেনে যাও :
তুমি আমার সব আনন্দ, সঙ্গে নিয়েই যাচ্ছ,
কিংবা যত সুবাস আছে, আবেগ সংক্রান্ত—

সর্বশেষ সর্বাধিক পঠিত