ভেনেজুয়েলায় ফিরেছেন নোবেলজয়ী মাচাদো

প্রায় এক বছর নির্বাসনে থাকার পর নিজ দেশে ফিরেছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় গত রবিবার তার এই প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত জনতার ঢল নামে। দেশে ফিরেই যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বিষয়টি জানেন এমন দুই ব্যক্তি রয়টার্সকে বলেছেন, মাচাদো পানামা থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে কলম্বিয়ায় যান। এরপর তিনি সড়কপথে ভেনেজুয়েলায় প্রবেশ করেন।

এএফপি জানিয়েছে, মাচাদো রাজধানী কারাকাসের দিকে গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে যাওয়ার সময় মহাসড়ক, টোল প্লাজা ও শহরের সড়কগুলোতে হাজার হাজার মানুষ ভেনেজুয়েলার পতাকা হাতে জড়ো হন। এ সময় তারা ‘স্বাধীনতা’ সেøাগান দেন। ভিডিওতে দেখা যায়, একটি জনাকীর্ণ চত্বরে সমর্থকদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলাচ্ছেন মাচাদো। সেখানে উপস্থিত লোকজন পতাকা হাতে তার প্রত্যাবর্তন উদযাপন করেন।