বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ওরফে আকাশ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মো. জসিম উদ্দিন সিকদারসহ সঙ্গীয় ফোর্স ওই অভিযানে অংশ নেন। অভিযানকালে মো. আমিনুর ওরফে নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আকাশ আমতলী পৌরসভার দক্ষিণ-পশ্চিম আমতলীর মো. মোতাহার হাওলাদার এর ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর মাধ্যমে আদালতে পঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।