মুশফিককে ছাড়াই ব্যাট করতে নামছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয়, বাস্তব সম্ভাবনাও দেখছে বাংলাদেশ। সেই স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আজ শুরু হচ্ছে সেই লড়াই। মিরপুর এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে একাদশে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

৩ স্পিনার ও ২ পেসার নয়ে খেলতে নেমেছে বাংলাদেশ দল৷ স্পিন বিভাগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

টেস্টে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ২২ ম্যাচে বাংলাদেশের জয় ৫টি, ক্যারিবীয়দের ১৫টি। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ব্যবধান কমানোর সুযোগ শান্তদের সামনে।

গতকাল নেটে চোট পান মুশফিকুর রহিম

সব মিলিয়ে মিরপুরের উইকেটের চরিত্র নির্ধারণ করতে পারে মিরপুর টেস্টের লড়াইয়ের গতিপথ। স্পিন আক্রমণ দিয়ে সফরকারীদের দুর্বলতা কাজে লাগাতে চাইবে বাংলাদেশ, অন্যদিকে উইকেটের আচরণ বুঝে পাল্টা পরিকল্পনা সাজাতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজও। ঘাসের আড়ালে লুকিয়ে থাকা স্পিনের সম্ভাবনা শেষ পর্যন্ত কতটা বাস্তব হয়ে ওঠে, সেটিই এখন দেখার।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম।