আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ধাক্কা খেলেন মুশফিক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম

আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোটের কারণে টেস্ট একাদশের বাইরে মুশফিকুর রহিম। আঙুলের চোটে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারের। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।

গতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। নেটে ব্যাটিং করার সময় বোলারের একটি বাউন্সার এসে লাগে তার আঙুলে। সঙ্গে সঙ্গে ব্যথায় কাতর হয়ে নেটের পাশে বসে পড়েন তিনি। পরে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা।

চোট পাওয়ার পর ডান হাতের তর্জনীতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান মুশফিক। সেদিন আর ব্যাটিংয়ে ফেরেননি তিনি। মেডিক্যাল বিভাগের সূত্রে যানা যায়, এক্স-রে পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে প্রথমে একাদশে বিবেচনায় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে কারণে এলাদশে ছিলেন না মুশফিক। ২০২৪ সালের নভেম্বরে ক্যারিবীয় সফরেও চোটের কারণে মাঠে নামতে পারেননি বাংলাদেশ টেস্ট দলের এই সদস্য। এবারও একই প্রতিপক্ষের বিপক্ষে চোটের ধাক্কায় মাঠের বাইরে তিনি।

অভিজ্ঞ এই ব্যাটারের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই ব্যাটার।

এদিকে টসে জিতে ব্যাটে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। সফরকারীদের পেসারদের বিপক্ষে বুঝেশুনে কিছুটা ধীরগতির শুরু এনেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। তবে দলীয় ৯ রানের মাথায় জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ (৭)। শুরুর সেই চাপ সামলে এই মুহূর্তে তিনে নামা মুমিনুল হককে নিয়ে এগোচ্ছেন সাদমান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ১ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৯ রান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত