৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।