রাঙামাটিতে মাদক কারবারের অভিযোগে আটক ৫

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মিতালী চাকমা (৩৮) নামের এক নারীর কাছ থেকে আট লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন মিতালী চাকমা (৩৮), মো. মামুন (৩০), শরিফুল ইসলাম ওরফে সাজ্জাদ (২০), রাকিব পাটোয়ারী ওরফে সানি (২৮) এবং জুনায়েদ হোসেন সাকিব (২৭)। মিতালী চাকমার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ এলাকার গদাবান্যছড়ায়। অন্য চারজন রাঙামাটি পৌরসভার তবলছড়ি, হাসপাতাল এলাকা, মাতৃমঙ্গল ও রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, আটক পাঁচজনই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত