২০০৬ সালের ২৮শে অক্টোবরে ঢাকার পল্টনে অনুষ্ঠিত আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদ ও সেদিন মৃত্যুবরণ করা জামায়াত শিবিরের কর্মীদের জন্য দোয়া, আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে৷
জামায়াত শিবিরের নিহতদের বিচারের দাবিতে নোয়াখালী জেলা শহরে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সুবর্নচরে জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় মাইজদীর জেলা জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
নোয়াখালী শহর শিবিরের সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি মাহবুব রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসাইন সিফাত এবং উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।
সমাবেশ শেষে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী বাজারে গিয়ে শেষ হয়।
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ২০০৬ সালের ২৮শে অক্টোবরে ঢাকার পল্টনে অনুষ্ঠিত আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদ ও সেদিন মৃত্যুবরণ করা জামায়াতে ইসলামীর কর্মীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
সুবর্ণচর উপজেলা জামায়াতের আমীর জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার৷ এছাড়াও সাবেক জেলা আমীর ও সাংবাদিক নেতা ডাঃ বোরহান উদ্দিন, জামান উল্যাহ মুকুলসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
সুবর্ণচর উপজেলার পল্টন চত্বর সংলগ্ন জামায়াতে ইসলামীর অফিসে অনুষ্ঠিত পল্টনে নিহত নিহতদের স্মরণে দুআ ও আলোচনার মধ্য দিয়ে পোগ্রামটি শেষ হয়৷
এ সময় বক্তারা ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসে সংঘটিত নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, "পল্টন ট্র্যাজেডির নেপথ্যে থাকা কুশীলব ও বর্বর হায়েনাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।"