বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার

সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬’ উপলক্ষে আজ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। বক্তব্য দেন অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হক, সভাপতি, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব; অধ্যাপক ডা. মুহাম্মদ মুনির রশিদ, সভাপতি, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি; অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, সাধারণ সম্পাদক, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব প্রমুখ।