আগামীতে ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত-- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ারের গোপন বৈঠক নিয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘তাদের এই গোপন বৈঠকের তথ্য রাষ্ট্রের কাছে আছে। জামায়াত আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য এখন থেকেই ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে।’
শুক্রবার (৩০ অক্টোবর) শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমা আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জানান, আগামীকাল (শনিবার) খুলনা বিভাগের মানুষ জামায়াতকে লাল কার্ড দেখাবে। ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য বিভাগের চেয়ে সবচেয়ে দুর্বল লংমার্চ হবে খুলনা বিভাগে।
রাশেদ খাঁনের আরও অভিযোগ, ‘আওয়ামী লীগের ভয়ে তারা (জামায়াত) গোপালগঞ্জে পথসভা করছে না।’
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্য নেতাকর্মীরা।