রেসিডেন্সি মডেলে নেই ফল প্রকাশের চিরচেনা উচ্ছ্বাস, পাসের হার ৯৯. ৮৯%

ঘড়ির কাঁটায় বেলা তখন ১১ টা ৩৮ মিনিট। অর্থাৎ আরো ৩৮ মিনিট আগে বেলা ১১ টায় এইচএসসি ও সম্মানের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। অথচ ঢাকা রেসিডেন্সি মডেল কলেজে এই ৩৮ মিনিট জুড়েই যেন ছিল শোনশান নীরবতা। 

অডিটোরিয়াম প্রাঙ্গণের ডান পাশে এগিয়ে চলার বাধাহীন এসএসসি ২০২৬ অনুষ্ঠান পালনের আয়োজন। আয়োজকরা ছাড়া সেখানে নেই আর কেউ।  অডিটরিয়ামের বারান্দায় অলস পড়ে আছে সারি দিয়ে রাখা আটটি বাদ্যযন্ত্র। অডিটরিয়ামের প্রাঙ্গণের বাম পাশে গাছের ছায়ায় বসে আছেন দুই নারী। তবে তাদের মধ্যে কাজ করছিল অন্যরকম এক দুশ্চিন্তা। সময় পেরিয়ে গেলেও জানতে পারেননি ছেলেদের রেজাল্ট। 

ঘড়ির কাটা বেলা তখন ১১ টা ৩৯ মিনিট। প্রশাসন ভবন থেকে বেরিয়ে আম্মু জিপিএ ৫ বলে চিৎকার করতে করতে গাছের নিচে গিয়ে মাকে জড়িয়ে ধরলেন এক শিক্ষার্থী। তৈরি হল এক আবেগ ঘন পরিবেশের। চোখ থেকে গড়াতে শুরু করলো অশ্রু। মুহুতেই যেন কেটে গেল এতক্ষণের সব নীরবতা। ওই শিক্ষার্থীর নাম আবু শাহরিয়ার শাওন।

এরপর রেজাল্ট নিয়ে এলেন আরেক শিক্ষার্থী। তিনিও জিপিএ ৫ পেয়েছেন। রেজাল্ট নিতে তার সঙ্গে এসেছেন বাবা ও তার মা। এ ছাড়া এই সময় পর্যন্ত রেজাল্ট নিতে প্রতিষ্ঠানে আসতে আর কাউকে দেখা যায়নি। তবে রেজাল্ট উদযাপনের জন্য আগে থেকেই বারোটায় সময় নির্ধারণ করা ছিল।  

এই প্রতিষ্ঠান থেকে জানা যায়, এবছর ৯৩২ জনের পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার মধ্যে ৯৩১ জন পরীক্ষা দেয়। পাস করে ৯৩১ জনই। একজন অনুপস্থিত থাকার কারণে পাশের হার দাঁড়িয়েছে ৯৯. ৮৯ শতাংশ। সারা দেশে এবার পাশের হার ৫২ দশমিক । এখান থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছেন ৬০৫ জন।