পাসের হার ২২ বছরে সবচেয়ে কম এবার

২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে পাসের গতবছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে।

২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে পাসের গতবছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

এর আগে ২০০৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কখনও এবারের মতো বাজে ফল আর হয়নি। 

শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৪ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৪৭.৭৪, ২০১৭ সালে ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত