এইচএসসি পরীক্ষায়

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে কেউ পাস করেনি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৯ কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব কলেজের মধ্যে সদর, ভুল্লী ও পীরগঞ্জ উপজেলায় একটি করে এবং বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় তিনটি করে কলেজ রয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ থেকে ৭ জন, ভুল্লী উপজেলার কদম রসুলহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯ এবং পীরগঞ্জ উপজেলার এখতিয়ারপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জন পরীক্ষায় অংশ নেন।

এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন।

অন্যদিকে রানীশংকৈল উপজেলার গোগার ডিগ্রি কলেজ থেকে দুই জন, ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই এবং রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নেন।

সব মিলিয়ে এই ৯ কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।

এ বিষয় জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার বলেন, এসব কলেজ জেলার সম্মান ক্ষুণ্ন করছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।