ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কারচুপি, জালিয়াতি, কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুরসহ নানা অভিযোগে জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনসহ অন্যান্যরা।
সভায় বক্তারা উপনির্বাচনে ভোট কারচুপি, ভোট কেন্দ্র দখল, জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, ভাঙচুরসহ নানা অভিযোগ তোলেন। অবিলম্বে দোষিদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন।
এছাড়াও দলীয় সরকারের অধিনে নির্বাচনের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন বক্তারা।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২২৭৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৫১৩।