এইচএসসিতে শীর্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজ

এবারের এইচএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৪২টি কলেজের মধ্যে ঠাকুরগাঁও সরকারি কলেজ শীর্ষে স্থানে রয়েছে। এই কলেজ থেকে এবার পরীক্ষায় পাশের হার শতকরা ৮১ দশমিক ১৩ ভাগ।

জিপিএ-৫ পেয়েছে ৯৮জন শিক্ষার্থী। পরীক্ষায় মোট ৭৬৩জন অংশ নিয়ে পাশ করেছেন ৬১৯ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৩৪৭জন, মানবিক বিভাগে ১৭৪জন এবং ব্যবসা শিক্ষায় ৯৮জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় জেলায় ৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে পাশ করেছেন ৪ হাজার ৪৩৯ জন। এরমধ্যে ছাত্র ১ হাজার ৮০৪জন এবং ছাত্রী ২ হাজার ৬৩৫জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭৮জন শিক্ষার্থী। এব্যাপারে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার বলেন, ঠাকুরগাঁও জেলায় এবারের পাশের হার ৪৫ দশমিক ৯ ভাগ।