যুব এশিয়া কাপের দল ঘোষণা

ওমানে অনুষ্ঠিতব্য এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ঘোষণা করা এই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিদ হাসান ফয়সাল। সহ-অধিনায়ক আহসান আল মুমিন।

এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ৫ নভেম্বর আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন ফয়সালরা। এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : ফারিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন, আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রাফি, রবিউল হাসান আনিক, শেখ আতিউর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায়েত ইসলাম রিজন।