ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:১৮ এএম

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে স্বাগতিক ভারতের কাছে ৫৬-২৭ পয়েন্টে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হারলেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের ছেলেরা।

ছয় ম্যাচে চার জয় ও দুই হার নিয়ে প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ। হারলেও সেমিফাইনালে ওঠার সুবাদে ব্রোঞ্জ জিতে দেশে ফিরছে ছেলেরা। যদিও মেয়েদের কপালে সেই পদকটুকুও জোটেনি। এর আগে সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও ভারতের মুখোমুখি হয়েছিল ছেলেরা। সেবার গ্রুপ পর্বে বাংলাদেশকে ৪৮-২৫ পয়েন্টে হারিয়েছিল ভারত। এবারের সেমিফাইনালে পরাজয়ের ব্যবধান আরও বেড়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত