ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব সমাবেশ, র্যালি এবং যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে আখাউড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান, এবং কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুব উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজন তরুণদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।