চট্টগ্রাম জেলার চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে গত ৩১ অক্টোবর রাত ১০টা থেকে ১ নভেম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. ফয়সালকে মাদক আইনে ১০০ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. সুজন ও মো. লেদু মিয়াকে ১০০ টাকা জরিমানা ও ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। অপর আসামি মো. বিদ্যুৎ মিয়া অর্থঋণ আইনের সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।